৩০ নভেম্বর ২০১২ - ০০:২৫

গতকাল ইরাকের বিভিন্ন শহরে ৮টি বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত এবং ১২৬ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) ইরাকের বিভিন্ন অঞ্চলে ৮টি গাড়ী বোমার বিস্ফোরণে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত এবং অপর ১২৬ জন আহত হয়েছে।

সিরিয়াল এ বিস্ফোরণের ঘটনার প্রথম বিস্ফোরণটি কারকুকে ঘটানো হয়। এ শহরে ৩টি গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ৪ ব্যক্তি নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছে।

আল-আনবার প্রদেশের দু’টি অঞ্চলে দু’টি গাড়ী বোমার বিস্ফোরণে ৬ ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

এছাড়া বাগদাদের ৩টি শিয়া মসজিদের বাইরে ঘটানো ৩টি গাড়ী বোমার বিস্ফোরণে কমপক্ষ ১৯ জন প্রাণ হারিয়েছে, এ ঘটনায় ৭২ ব্যক্তি আহত হয়েছে।

প্রথম বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলীয় অঞ্চল শো’লায় অবস্থিত ‘আল-যাহরা’ মসজিদের সম্মুখে ঘটানো হয়। এতে ৮ ব্যক্তি নিহত এবং অপর ২১ জন আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত ‘আলী পাশা’ মসজিদে বিস্ফোরিত হয়; এতে ৬ ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হয়েছে। তৃতীয় বিস্ফোরণটি বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত হুররিয়্যাহ অঞ্চলে অবস্থিত ‘সুদানী’ মসজিদের সম্মুখে ঘটে; এতে অন্তত ৫ ব্যক্তি নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

উল্লেখ্য, (গতকাল) এ রিপোর্ট লেখা অবধি কোন দলই এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি, তবে ইরাক পুলিশ সিএনএনকে জানিয়েছে যে, এ বিস্ফোরণের সাথে আল-কায়েদা জড়িত।#

 

কারাবালায় বিস্ফোরণ : ১৩৭ জন হতাহত

কারাবালা প্রদেশের ফালুজা ও হিল্লাহ শহরের বিস্ফোরণে ৩৭ জন শহীদ এবং ১০০ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কারবালার নিরাপত্তা বিভাগের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, গতকাল সকালে কারবালা শহরের পূর্ব দিকের প্রবেশ মুখে ‘বাবুত তুওয়াইরিজ’ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সন্ত্রাসী হামলায় ৩৭ জন নিহত এবং অপর ১০০ জন আহত হয়েছে।

এছাড়া গতকাল বিকেলে বাবেল-বাগদাদ রুটের একটি স্থানে বোমা বিস্ফোরণে একজন বেসামরিক লোক নিহত হন। নিহত ঐ ব্যক্তি ঘটনাক্রমে উক্ত স্থান হতে অতিক্রম করছিলেন।

ইরাকের কারকুক প্রদেশের পুলিশ সূত্র জানিয়েছে যে, কারকুক হতে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ‘আল-নাজাতিয়া’ গ্রামের পার্শ্ববর্তী ‘আল-হুওয়াইজাহ’ এলাকায় এক বিস্ফোরণে একজন ইরাকি সৈন্য নিহত হয়েছে।

এদিকে ইরাকি সূত্রসমূহ আরো জানিয়েছে যে, আবু ঘুরাইবের পশ্চিমে অবস্থিত ‘আল-হাসওয়াহ’ অঞ্চলে নিজ বাসভবন হতে বের হওয়ার সময় সন্ত্রাসীদের হামলা এক ব্যক্তি নিহত হয়েছে।

উল্লেখ্য, কোন দল এ পর্যন্ত উক্ত হামলাসমূহের দায়িত্ব স্বীকার করেনি।#